রাশমিকা মান্দানার অভিনয় ক্যারিয়ারে যুক্ত হতে চলেছে আরেকটি ভিন্ন রকম সিনেমা। যেটি নির্মিত হচ্ছে ভারতের কর্ণাটকের কিংবদন্তি সংগীতশিল্পী, ভারতরত্ন মাদুরাই শানমুখবাদিভু (এমএস) সুব্বুলক্ষ্মীর জীবন নিয়ে। পরিচালক গৌতম তিন্নানুরির বহুল প্রতীক্ষিত বায়োপিকে এমএস সুব্বুলক্ষ্মীর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে চলেছেন অভিনেত্রী রাশমিকা মান্দানা...