১৬ আশ্বিন ১৪৩৩, অক্টোবর ২, ২০২৬

মাগুরায় যৌথ বাহিনীর হাতে ছাত্রলীগ নেতা রায়হান আটক

মাগুরা প্রতিনিধি

প্রকাশ: ১২:১৬, ২৯ সেপ্টেম্বর ২০২৬

মাগুরায় যৌথ বাহিনীর হাতে ছাত্রলীগ নেতা রায়হান আটক

ছবি: সংগৃহীত

মাগুরায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা মো. রায়হান ইসলাম সাগর গোপন মিটিং করার সময় যৌথ বাহিনীর হাতে আটক হয়েছেন। 

সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে তাকে আটক করা হয়েছে। পরে যৌথ বাহিনী তাকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। 

তিনি বিনোদপুর ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন রায়হান ইসলাম সাগরকে আটকের খবর নিশ্চিৎ করেন। 

জানা যায়, চব্বিশের ৫ আগস্টের পর সাগর পলাতক ছিলেন। সম্প্রতি এলাকায় এসে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সংগঠিত করার চেষ্টা করছিলেন।

পুলিশ জানায়, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে জানায়নি পুলিশ।

টিবিআই/আরআর

আরও পড়ুন