ইতালি প্রতিনিধি
প্রকাশ: ১৪:০৭, ৯ সেপ্টেম্বর ২০২৬
পিসা বিএনপির উদ্যোগে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন । ছবি: টিবিআই
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিসা বিএনপির উদ্যোগে কেক কাটা, ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিসা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ আলী জিন্না। সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক উপদেষ্টা আহমদ শাহজাহান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবেক সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিসা বিএনপির সাবেক সহসভাপতি হারুনুর রশিদ, সাবেক সাধারণ সম্পাদক টুটুল মোল্লা, সাবেক সহসাধারণ সম্পাদক জুয়েল মিয়া, কোষাধ্যক্ষ আব্দুল হক হৃদয়, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পারভেজ মোশাররফ , সাবেক সহ যুব বিষয়ক সম্পাদক আতিকুল ইসলাম (ফাহি), সিনিয়র সদস্য শামসুল আলম এবং সদস্য মাসুদুর রহমান, মোহাম্মদ বাহাদুর, শফিক, মিশা, শাহআলম, আলমাস খান, আলী খান ও সেলিম মিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্য।
আলোচনা সভায় বিএনপির প্রতিষ্ঠা, দলের আদর্শ, গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় দলের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি প্রবাসে দলের নেতাকর্মীদের ঐক্য, ভ্রাতৃত্ব ও সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আদর্শ, বেগম খালেদা জিয়ার স্বপ্ন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠা ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন।
টিবিআই/ প্রীপা