ইতালি প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৯, ১৬ সেপ্টেম্বর ২০২৬
প্রতিবাদ সভায় উপস্থিত পিসা বিএনপির নেতৃবৃন্দ । ছবি: টিবিআই
ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে লাঞ্ছিত করার ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি প্রতিবাদ সভা এবং এ নিয়ে ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের বক্তব্যের প্রতিবাদে পিসা বিএনপির উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় পিসা সিটির একটি হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় আওয়ামী লীগের উদ্দেশে বক্তব্য দেন পিসা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, সাবেক সিনিয়র সহসভাপতি মঞ্জুর আহমেদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক টুটুল মোল্লা, সাবেক সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, সাবেক সিনিয়র সদস্য শামসুল আলম, সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পারভেজ মোশাররফ এবং উপদেষ্টা পরিষদের সদস্য শাহজাহান আহমেদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন পিসা বিএনপির সদস্য মিজানুর রহমান, শফিকুর রহমান, মাসুদ দেওয়ান, নাহিদ ইসলাম, আজহারুল ভূঁইয়াসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী।
সভায় বক্তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপিকে উদ্দেশ করে ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের দেওয়া বক্তব্যকে তারা ‘ঔদ্ধত্যপূর্ণ’ ও ‘আক্রমণাত্মক’ বলে মনে করেন। তারা ওই বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানান।
বক্তারা বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও পরস্পরের প্রতি সম্মানজনক ভাষা ও গণতান্ত্রিক আচরণ বজায় রাখা উচিত। একই সঙ্গে তারা ভবিষ্যতে বিএনপিকে উদ্দেশ করে এ ধরনের বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান।
টিবিআই/ প্রীপা