নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫:৪৫, ২৯ আগস্ট ২০২৬
ছবি: সংগৃহীত
এরই ধারাবাহিকতায় শুক্রবার (২৮ আগস্ট) অনুষ্ঠিত হলো অল বেকিং ওয়ার্কশপ। বেকিংয়ের সকল খুঁটিনাটি হাতেকলমে শিখিয়েছেন শেফ লাকী আখতার। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেলিব্রিটি শেফ হাসিনা আনছার নাহার।
হাসিনা আনছার বলেন, শেফ লাকী আখতার আমার ছোটবোন। তার কাজ ইতোমধ্যেই প্রশংসার দাবীদার। বেকিং এবং কুকিং দুই মাধ্যমেই সে যথেষ্ট দক্ষতার সঙ্গে এগিয়ে যাচ্ছে। আমাদের রন্ধনশিল্পে শেফ লাকী স্থায়ী আসন লাভ করবে।
অংশগ্রহণকারী বেকিং শেফগণ জিনিয়াস শেফের এই কর্মশালায় অংশ নিতে পেরে আনন্দিত। প্রশিক্ষক লাকীর শেখানোর টেকনিক এবং বেকিংয়ের করণ-কৌশল এক সিটিংয়ে শিখতে পেরে তারা উপকৃত হয়েছেন বলে জানালেন।
একজন শিক্ষার্থী বলেন, লালবাগের মতো জায়গায় জিনিয়াস শেফের এই উদ্যোগ আমাদেরকে আশার আলো জুগিয়েছে। শেফ লাকী আখতার শিক্ষক এবং প্রশিক্ষক হিসেবে অনন্য।
টিবিআই/আরআর