ইসলামিক স্কুলের আঙিনা মুক্তপাঠের জানালা
শিশুর হাতে যখন একটি বই ওঠে, তখন তা কেবল কয়েকটি পৃষ্ঠা খুলে দেয় না— খুলে দেয় একটি নতুন পৃথিবী। গল্পের বই শিশুকে কল্পনা করতে শেখায়, কবিতা অনুভব করতে শেখায়, ইতিহাস তাকে অতীতের সঙ্গে পরিচয় করিয়ে দেয়, বিজ্ঞান তার মনে প্রশ্ন জাগায়, আর উপন্যাস তাকে মানুষ ও সমাজকে নতুন চোখে দেখতে শেখায়। তাই একটি শিশুকে সত্যিকার অর্থে শিক্ষিত করে তুলতে হলে তাকে শুধু পাঠ্যবই পড়ালেই হয় না; তার হাতে তুলে দিতে হয় বিচিত্র জ্ঞানের চাবিকাঠি...