দেশপ্রেমিক-মানবদরদী জাফরুল্লাহ্ চৌধুরী
একজন প্রতিবাদী মানুষ। একজন অভিভাবক। একজন নেতা। একজন পথপ্রদর্শক কিংবা একজন স্বপ্নদ্রষ্টা। এক ব্যতিক্রমী এবং অনন্য একজন মানুষ যিনি যে কোনো অন্যায়ের প্রতিবাদ করতে, স্বপ্ন দেখতে এবং তা বাস্তবায়ন করতে পছন্দ করতেন। তাঁর সমগ্র চেতনা জুড়ে ছিল দেশ ও দেশের মানুষ। সেজন্যই হয়তো কবি সুব্রত সরকার লিখেছেন- ‘দূরে চলে যেও না, কাছে থেকো/যত কাছে থাকলে সবাই দেখবে/মানুষের কাছে রয়েছে মানুষ।/কাছে ডাক, যেমন করে ডাকলে/ মানুষ বুঝবে মানুষকে কাছে ডাকছে মানুষ।’...