গবেষণাপত্র প্রত্যাহার আমাদের কী শেখায়?
একটি দেশের জ্ঞানভিত্তিক উন্নয়নের অন্যতম সূচক তার গবেষণার মান। বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান এবং বিজ্ঞানীদের সৃষ্ট জ্ঞানই ভবিষ্যতের নীতি, প্রযুক্তি, স্বাস্থ্যসেবা, কৃষি ও অর্থনীতির ভিত্তি নির্মাণ করে। তাই গবেষণায় সততা কেবল একটি নৈতিক মূল্যবোধ নয়; এটি জাতীয় উন্নয়নের অপরিহার্য শর্ত। সম্প্রতি বাংলাদেশি গবেষকদের ৩২৫টি গবেষণাপত্র চৌর্যবৃত্তি, তথ্য বিকৃতি এবং বিভিন্ন ধরনের গবেষণা-অনিয়মের অভিযোগে আন্তর্জাতিক জার্নাল থেকে প্রত্যাহার হওয়ার ঘটনা আমাদের উচ্চশিক্ষা ও গবেষণা অঙ্গনের জন্য একটি গভীর সতর্কবার্তা...