বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে বাংলাদেশ টেলিভিশনের ভূমিকা ঐতিহাসিক। একসময় বিটিভির একটি অনুষ্ঠান মানেই ছিল শিল্পী, নির্মাতা, লেখক, গবেষক, সুরকার, সংগীতশিল্পী, উপস্থাপক ও কলাকুশলীদের কর্মচাঞ্চল্য। দেশের নানা প্রান্তের শিল্পীরা বিটিভির মাধ্যমে যেমন দর্শকের কাছে পৌঁছেছেন তেমনি তাদের জীবিকারও একটি গুরুত্বপূর্ণ অংশ এসেছে এই প্রতিষ্ঠানকে ঘিরে...