আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৩:০৮, ২৭ সেপ্টেম্বর ২০২৬
ছবি: সংগৃহীত
এ হত্যাকাণ্ডের পর অপরাধীদের ধরতে রোববার (২৭ সেপ্টেম্বর) বড় তল্লাশি অভিযান শুরু করেছে দেশটির পুলিশ।
পুলিশ সার্ভিস জানায়, শনিবার রাত সাড়ে ৯টার দিকে একটি সংঘবদ্ধ দল একে-৪৭ রাইফেল ও পিস্তল নিয়ে পানশালাটিতে হামলা চালায়। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, হামলাকারীরা প্রথমে বাইরে বসে থাকা মদ্যপানরত লোকদের ওপর গুলি ছোড়ে এবং পরে ভেতরে ঢুকে হামলা অব্যাহত রাখে। ঘটনাস্থলেই ১৩ জন পুরুষ ও চারজন নারীর মৃত্যু হয়।
জরুরি চিকিৎসাসেবা প্রদানকারীরা ঘটনাস্থলে পৌঁছে তাদের মৃত ঘোষণা করেন। আহত ১৫ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
পুলিশের দেওয়া তথ্য মতে, এই হামলায় জড়িত সন্দেহে আটজন সশস্ত্র ব্যক্তির সন্ধান করা হচ্ছে। তবে ঠিক কী কারণে এই হামলা বা গুলিবর্ষণের ঘটনা ঘটেছে, তা এখনো পরিষ্কার নয়।
ঘটনার তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশ জোর তৎপরতা চালাচ্ছে।
টিবিআই/আরআর