বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১১:৩২, ২৪ অক্টোবর ২০২৬
ছবি: সংগৃহীত
শনিবার (২৪ অক্টোবর) ভোর পৌনে ৫টার দিকে মগবাজারের বিশাল সেন্টারের সামনে এই ঘটনা ঘটে।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেন।
ওসি আসাদুজ্জামান বলেন, আসিফ আকবরের ব্যক্তিগত একটি কার্যালয় আছে মগবাজারে। তার ব্যক্তিগত গাড়িটি বিশাল সেন্টারের সামনে পার্কিং করা ছিল। ভোরের দিকে গাড়িটি লক্ষ্য করে গুলি চালানো হয়। এ ঘটনায় কেউ হতাহত হননি।
কে এই গুলি চালিয়েছে, উদ্দেশ্য কী, তা এখনো জানা যায়নি বলে উল্লেখ করেন ওসি আসাদুজ্জামান।
ঘটনার বিষয়ে পুলিশের অভ্যন্তরীণ প্রতিবেদনে বলা হয়, বিশাল সেন্টার মার্কেটের নিচে পার্কিংয়ের স্থানে গাড়িটি পার্ক করা ছিল। ভোর পৌনে ৫টার দিকে অজ্ঞাতনামা এক ব্যক্তি সিএনজিচালিত অটোরিকশায় করে এসে গাড়িটি লক্ষ্য করে একটি গুলি ছোড়ে। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরের মাধ্যমে খবর পেয়ে হাতিরঝিল থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ জানতে পারে, ঘটনার সময় আসিফ আকবর বিশাল মার্কেটের তৃতীয় তলায় তার নিজ অফিসে ছিলেন। পরে গাড়ির পেছনের জানালা খুলে ভেতর থেকে একটা গুলির কার্তুজ উদ্ধার করা হয়।
হাতিরঝিল থানার ওসি বলেন, জড়িত ব্যক্তিকে শনাক্ত করতে আশপাশ এলাকার সিসি (ক্লোজ সার্কিট) ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছে পুলিশ।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
টিবিআই/আরআর